August 6, 2026, 12:53 pm
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

পাবনায় বাল্যবন্ধুর দোকানে মিষ্টি খেলেন রাষ্ট্রপতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন, শৈশব কেটেছে পাবনা শহরের অলিগলিতে। বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে, কখনো বা স্কুল ফাঁকি দিয়ে। ময়রার দোকানে বসে মিষ্টি খেতে খেতে গল্পসপ্প করেও অনেক সময় পার করেছেন তিনি। বহু বছরের পুরনো স্মৃতি।

তিনি আজ বাংলাদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবেই সোমবার প্রথমবার পাবনায় আসেন তিনি। দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন কিন্তু ভুলে যাননি বাল্য বন্ধুদের। তাই চলে এসেছেন শৈশবের স্মৃতি রোমন্থনে। মনে রেখেছেন অনেক স্মৃতি।

তাইতো ময়রার দোকানে এসেছেন মিষ্টি খেতে। লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার, মালিকের নাম লাবু। শহরের ব্যস্ততম আব্দুল হামিদ রোডে দোকান তার।

দোকানে ঢুকলেন, বাল্যকালের স্মৃতিভরা দোকানে একটু বসলেন। মিষ্টিও খেলেন রাষ্ট্রপতি, সফর সঙ্গীদেরকেও খাওয়ালেন।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সবাইকে স্মরণ করিয়ে দিলেন, মানুষ বড় হয়েও ছোটবেলার বন্ধুদের ভুলেনা। সূত্র : বাসস

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page