October 6, 2026, 8:06 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

পাবনায় বিদেশি অস্ত্রসহ ৫ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনা শহর থেকে ৫ যুবককে গ্রেপ্তার করেছে পাবনা সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী। এর আগে রোববার রাতে শহরের দক্ষিণ রামচন্দ্রপুরের বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা পৌর এলাকার দিলালপুর কফিলউদ্দিন পাড়ার মো. ইমরান হোসেনের ছেলে আফনান আহমেদ আবির (২০), শালগাড়িয়া শাপলা প্লাস্টিক গলি এলাকার মো. নুরুজ্জামানের ছেলে ইসতিয়াক জামান নূর (২০), দক্ষিণ রামচন্দ্রপুর পলিথিন রোড এলাকার মনিরুজ্জামান মনিরের ছেলে মিজানুর রহমান নাঈম (২০), মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে আবু হুরায়রা জনি (২০) এবং শান্তিনগর এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে রাফসান আবির (২৪)।

ওসি রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার পলিথিন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিদেশি রিভলভার, দুই রাউন্ড গুলি, হাত কুড়াল, দুইটা টিপ চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা একাধিক মামলার আসামি। তারা শহরে প্রায় সময়ই বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করে থাকে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে তাদের কারাগারে পাঠানো হবে।



Our Like Page