April 6, 2026, 12:52 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

পাবনায় আদালত চত্বরে পুলিশের ওপর হামলায় বিএনপির ৬ নেতা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক পাবনায় আদালত চত্বর থেকে বিএনপির সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আদালত কক্ষে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে তাদের আটক করা হয়।

ওই ছয়জন একটি পুরোনো মামলায় হাজিরা দিতে পাবনা জেলা জজ আদালতে এসেছিলেন।

আটককৃতরা হলেন—ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আউয়াল কবির (৩৮), ছাত্রদল কর্মী সরওয়ার জাহান শিশির (৩৩), দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কালাম খান (৪০), স্বেচ্ছাসেবক দলের কর্মী রুবেল হোসেন (৩৩), সবুজ হোসেন (৩৫) এবং ঈশ্বরদী উপজেলা কৃষক দলের কর্মী জহুরুল ইসলাম (৩৫)।

পাবনা কোর্ট পরিদর্শক মো. রাশেদুল ইসলাম জানান, ২০২৩ সালের ১৫ নভেম্বর দায়ের হওয়া একটি ফৌজদারি মামলায় মঙ্গলবার দুপুরে পাবনা জেলা জজ আদালতে তারা হাজিরা দিতে এসেছিলেন। তারা আদালতে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করলে পুলিশের সদস্যরা তাদের বাধা দিয়ে বলেন, এটি আইনের লঙ্ঘন। বাধা দেওয়ায় তারা পুলিশ সদস্য শাহ আলমের ওপর হামলা করেন।

তিনি আরও বলেন, তারা আইন লঙ্ঘন করে কর্তব্যরত আদালত পুলিশ সদস্যদের ওপর হামলা করেছেন, যে কারণে আদালত কক্ষ থেকে তাদের আটক করা হয়েছে। তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে, আমরা আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page