September 19, 2026, 1:10 pm
শিরোনামঃ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পারস্য উপসাগরে চালকবিহীন নৌযান মোতায়েন করবে মার্কিন বাহিনী ;  ইরানের কঠোর হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও পারস্য উপসাগরে অন্তত ১০০ চালকবিহীন নৌযান মোতায়েন করবে আমেরিকা। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী বা সেন্টকমের কমান্ডার- জেনারেল মাইকেল কুরিলা শনিবার এ ঘোষণা দিয়ে বলেছেন, ২০২৩ সালের শেষ নাগাদ এসব নৌযান মোতায়েনের কাজ শেষ হবে।

পারস্য উপসাগরের কৌশলগত পানিসীমায় যেকোনো হুমকি মোকাবিলাকে এসব নৌযান মোতায়েনের উদ্দেশ্য বলে তিনি দাবি করেন।

ইরানের সাম্প্রতিক সহিংসতা ও দাঙ্গা উস্কে দেয়ার দায়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান গতমাসে জেনারেল কুরিলার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মার্কিন এই জেনারেল বলেন, চালকবিহীন নৌযানের পাশাপাশি ‘প্রতিপক্ষের ড্রোনশক্তি’কে মোকাবিলা করার লক্ষ্যে আঞ্চলিক মিত্রদের নিয়ে আমরা একটি পরীক্ষামূলক কর্মসূচি তৈরি করব। তিনি ‘প্রতিপক্ষের ড্রোনশক্তি’ বলতে দৃশ্যত ইরানের ড্রোন শক্তির কথা বুঝিয়েছেন। কারণ এর আগে এক বক্তব্যে জেনারেল কুরিলা ইরানের ড্রোন শক্তিকে ‘আঞ্চলিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় কারিগরি হুমকি’ বলে বর্ণনা করেছিলেন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান শনিবারই এক বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বহিঃশক্তিগুলোর চালকবিহীন যানগুলোর ব্যাপক উপস্থিতি এ অঞ্চলের সমস্যাগুলোকে দ্বিগুণ করেছে। তেহরান সফররত ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর আলবুসাঈদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, আমরা বহিঃশক্তিগুলোর সেনা উপস্থিতিকে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রধান হুমকি মনে করি। পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি এ অঞ্চলের জ্বালানি নিরাপত্তার জন্য বিদেশি সেনারা হুমকি সৃষ্টি করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ বিশ্বাস করে বহিঃশক্তির উপস্থিতি ছাড়াই আঞ্চলিক দেশগুলোই তাদের পানিসীমার নিরাপত্তা রক্ষা করতে সক্ষম।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page