October 18, 2026, 9:05 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনা কর্মকর্তার রংপুরে দাফন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার রুয়াংছড়িতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কেএনএফের সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর মর্ডান মোড় ঘাঘট পাড়ায় জানাজার সময় সেনাবাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।

এর আগে নিহত সেনা কর্মকর্তা নাজিমের মরদেহ হেলিকপ্টারে রংপুর সেনানিবাসে আনা হয়। সেখানে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২টায় সেনাবাহিনীর একটি বিশেষ গাড়িতে করে তার মরদেহ আনা হয় রংপুর সিটি করপোরেশনের মর্ডান মোড় ঘাঘটপাড়া মহল্লার বাড়িতে। সে সময় স্বজনদের আহাজারিতে শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। এরপর বাড়ির কাছে নিহত সেনা কর্মকর্তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সেনাবাহিনীর সদস্যরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী জানাজায় অংশ নেন। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

নিহত সেনা কর্মকর্তা নাজিম উদ্দিনের স্বজনরা জানান, সেনাবাহিনীর দায়িত্ব পালন কালেই সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। তার বাবার নাম শমসের আলী। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। বড় ছেলে নাইমুজ্জামান চঞ্চল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ছোট ছেলে আব্দুল্লাহ আল নোমান ঢাকা কমার্স কলেজের এইচএসসি শিক্ষার্থী। নাজিম উদ্দিন পাঁচ ভাইবোনের মধ্যে তৃতীয়।

স্বজনরা আরও জানান, নিহত হওয়ার দেড় মাস আগে নাজিম ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী স্বভাবের।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page