August 5, 2026, 5:41 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

পার্বত্য জেলায় সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে নজরদারী বাড়াতে সংসদীয় কমিটির সুপারিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পার্বত্য জেলায় উগ্রবাদীরা যাতে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা ও অপতৎপরতামূলক প্রশিক্ষণ চালাতে না পারে সেদিকে কঠোর নজরদারী বাড়ানোর জন্য সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
আজ সংসদ ভবনে জাতীয় সংসদের ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং মীর মোস্তাক আহমেদ রবি বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে পার্বত্য জেলা বান্দরবানের সীমান্তবর্তী এলাকা ও মায়ানমারের সীমান্ত পরিস্থিতি এবং বিগত বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
কমিটি তিন পার্বত্য জেলায় পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে বিশেষ করে পরিবেশের ক্ষতি কম হয় সে দিকে লক্ষ্য রেখে তিন পার্বত্য জেলার রাস্তা-ঘাট ও অবকাঠামো উন্নয়নের জন্য ব্রিকফিল্ড স্থাপনের বিষয়ে সুপারিশ করা হয়।
বৈঠকে মায়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় ত্রিমুখী সংঘর্ষের প্রেক্ষিতে পার্বত্য অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিজিবি কর্তৃক অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থানসমূহে অতিরিক্ত চেকপোষ্ট স্থাপন করাসহ সীমান্ত জুড়ে সর্তকতা ও কঠোর নজরদারী কার্যক্রম জোরদার করা হয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page