March 5, 2026, 1:16 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

পাহাড় কাটা প্রতিরোধে ডিসিদের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ পরিবেশ বিষয়ক উপদেষ্টার

অনলাইন সীমান্তবাণী ডস্কে :  দেশের বিভিন্ন অঞ্চলে অনিয়ন্ত্রিতভাবে পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পাহাড় কাটার ফলে পাহাড় ধস, বন্যা, জলাবদ্ধতা, পরিবেশ দূষণ, জীববৈচিত্র্য হ্রাস ও ভূমিক্ষয়ের মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। এ বিধ্বংসী কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের আয়োজনে ১৯ জেলার জেলা প্রশাসকের সঙ্গে জুমে আয়োজিত মতবিনিময় সভায় যুক্ত হয়ে উপদেষ্টা এ কথা বলেন।

রিজওয়ানা হাসান আরও বলেন, পাহাড় কাটার ফলে স্থানীয় জনগণের জীবনমানের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। উন্নয়নের নামে পাহাড় কর্তন করা যাবে না। প্রতিটি জেলায় পাহাড়ের তালিকা প্রস্তুত করে পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে অন্যরা এ থেকে শিক্ষা নিতে পারে।

সভায় আরেক উপদেষ্টা হাসান আরিফ বলেন, পাহাড় কাটা রোধে সুনির্দিষ্ট নীতিমালা করতে হবে। পাহাড় রেখেই উন্নয়নমূলক কাজ করতে হবে। ভূমি মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে পাহাড়ের তালিকা করতে পারে।

সভায় জেলা প্রশাসকেরা তাদের অঞ্চলে পাহাড় কাটার বর্তমান পরিস্থিতি তুলে ধরে সরকারি নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page