November 24, 2026, 7:21 pm
শিরোনামঃ
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার : আইনমন্ত্রী সাপের বিষ গবেষণা-দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের অনুমতি ছাড়া নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না সরকারি গাড়ি পাবনার রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার বগুড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা ; স্বর্ণালংকার লুট রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়ের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ ইরানে সামরিক অভিযানের প্রয়োজন নেই : ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত যশোরের কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম আটক
এইমাত্রপাওয়াঃ

পা দিয়ে লিখে দাখিল পাস করলো নাটোরের রাসেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করা অদম্য প্রতিবন্ধী রাসেল মৃধা পাস করেছে।

নাটোরের সিংড়া উপজেলার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে এবছর দাখিল পরীক্ষায় জিপিএ-৩ দশমিক ৮৮ পেয়ে উত্তীর্ণ হয়েছে রাসেল। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রাসেল মৃধা সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। অভাব-অনটনের মাঝেও রাসেলের পড়াশোনার প্রতি আলাদা স্পৃহা দেখে তার দরিদ্র বাবা-মা হাল ছাড়েননি। সে এর আগে ইবতেদায়ী শিক্ষা সমাপনী ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষাতেও সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়।

রাসেল মৃধা বলে, দাখিল পাস করায় আমি খুব আনন্দিত। আমার লেখাপড়ার পেছনে সবচেয়ে বেশি অবদান মা-বাবার। তাদের পাশাপাশি শিক্ষকরাও আমাকে সহযোগিতা করেছেন। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে চাই।

রাসেল মৃধার বাবা আব্দুর রহিম মৃধা বলেন, লেখাপড়ার প্রতি ছেলের আগ্রহ দেখে দিনমজুরি করে পড়াশোনা করাচ্ছি। লেখাপড়া শিখে ছেলে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। তার ফলাফলে আমরা খুবই আনন্দিত। কষ্ট করে হলেও ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই। সরকারের কাছে একটাই দাবি, লেখাপড়া শেষে রাসেলকে একটি সরকারি চাকরি দিয়ে যেন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন বলেন, রাসেল মৃধা এবছর আমার প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। বিগত পরীক্ষাগুলোতেও সে কৃতিত্বের সঙ্গে পাস করেছে।

রাসেল মৃধা পড়াশোনা শেষে যেন প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জাতির সেবা করতে পারে সেজন্য সবার কাছে দোয়া কামনা করেন অধ্যক্ষ।

 

আজকের বাংলা তারিখ

  • ২৫শে নভেম্বর, ২০২৬
  • ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৪ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page