November 20, 2026, 11:26 am
শিরোনামঃ
গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে আইনজীবী সমিতির মুলতবি সভায় দুই পক্ষের সংঘর্ষ ; ৫ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পিরোজপুরে জেলা আইনজীবী সমিতির মুলতবি সভায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বহিরাগতদের হামলায় দুই পাবলিক প্রসিকিউটরসহ (জিপি ও বিশেষ পিপি) পাঁচ আইনজীবী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা আইনজীবী সমিতির ভবনে এ ঘটনা ঘটে। জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি কাজি জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত আইনজীবীরা হলেন, পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (জিপি) প্রেমানন্দ হালদার, আইনজীবী সাঈদুর রহমান টিটু, আহসানুল কবির কিমু ও তরুণ ভট্টাচার্য।

জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি কাজি জাকির হোসেন জানান, গত ১৪ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির কমিটির মেয়াদ শেষ হয়। ১৪ ফেব্রুয়ারি সমিতির নির্বাচন শেষ করে নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা ছিল। কিন্তু মেয়াদোত্তীর্ণ কমিটি নির্বাচন করতে ব্যর্থ হয়। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি মো. আলাউদ্দিন খান মুলতবি সভা করে সাত সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি ঘোষণার চেষ্টা করেন।

তবে একই দিন জেলা আইনজীবী সমিটির সাধারণ সদস্য এ কে এম আবদুস শহিদ একই সময়ে তলবি সভা ডাকেন। সভা শুরুর পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) আব্দুর রাজ্জাক খান মুলতবি সভা ডাকার বৈধতা নিয়ে প্রশ্ন তুললে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে আইনজীবী সমিতির ভবনের বাইরে থাকা একদল বহিরাগত সমিতির গেট খুলে ভেতরে ঢুকে আইনজীবীদের ওপর হামলা চালায়।

এতে কয়েকজন আইনজীবী আহত হন। এরপর সভা পণ্ড হয়ে যায়। সভা শেষে আব্দুর রাজ্জাক খান ও সাঈদুর রহমান রিকশাযোগে বাড়ি ফেরার পথে ফায়ার সার্ভিসের অফিসের কাছে একদল বহিরাগত জিআই পাইপ নিয়ে তাদের ওপর হামলা করে। এতে সাঈদুর রহমানের দুই পা ও বাঁ হাতে গুরুতর জখম হয়। পরে সমিতির সভাপতি মো. আলাউদ্দিন খান নির্বাচন না দিয়ে মুলতবি সভা ডাকেন।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ কে এম আসিফ আহমেদ বলেন, সাঈদুর রহমান টিটু নামে এক আইনজীবী চিকিৎসা নিতে এসেছিলেন। তার দুই পা ও বাঁ হাতে আঘাত ছিল।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আলাউদ্দিন খান বলেন, গত ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের কমিটির মেয়াদ ছিল। ২১ ফেব্রুয়ারি ছুটির দিন থাকায় ও নানা কারণে নির্বাচন দেওয়ার সুযোগ হয়নি। মুলতবি সভা সম্পূর্ণ বৈধ। সমিতির ভবনের বাইরে আইনজীবীদের ওপর কারা হামলা করেছে তা জানা নেই।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page