July 22, 2026, 8:34 am
শিরোনামঃ
যবিপ্রবিসাসের উপ-নির্বাচন ; সাধারণ সম্পাদক ইমরান ও দপ্তর সম্পাদক ইমদাদুল নির্বাচিত স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে : প্রধানমন্ত্রী মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিলো ভারত মার্কিন হামলায় নতিস্বীকার করবে না ইরান : সিআইএ মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

পুতিনের আমন্ত্রণে বৈঠক ; দ্বন্দ্ব নিরসনে শক্তি ব্যবহার না করবেনা আজারবাইন-আর্মেনিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে কোন রকমের শক্তির ব্যবহার না করতে সম্মত হয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান। কৃষ্ণসাগর উপকূলীয় সোচি শহরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে দুই পক্ষ এই সিদ্ধান্ত নেয়।

গতকাল (সোমবার) প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে অংশ নেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান।

বৈঠকের পর একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয় এবং ওই বিবৃতির বরাত দিয়ে রাশিয়ার রিয়া নিউজ বলেছে, “আমরা শক্তির ব্যবহার করতে বা হুমকি দেয়া থেকে বিরত থাকার ব্যাপারে একমত হয়েছি। সম্পূর্ণভাবে পারস্পরিক সার্বভৌমত্বের মর্যাদা রক্ষা করেই আলোচনার ভিত্তিতে যেকোন সমস্যার সমাধান করা হবে।”

বিতর্কিত নাগার্নো-কারাবাখ ভূখণ্ড নিয়ে যখন আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে প্রায়ই প্রাণঘাতী সংঘর্ষ হচ্ছে তখন রাশিয়ার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে এই সমঝোতা হলো।

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page