October 14, 2026, 4:51 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

পুতিনের বাসভবনে ড্রোন হামলার পর ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ ; সতর্কতা জারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুতিনের বাসভবনে ড্রোন হামলার পরে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির কর্মকর্তা ও গণমাধ্যমগুলো জানিয়েছে। এরপর শহরগুলোতে বিমান সতর্কতা জারি করা হয়েছে। খবর আল-জাজিরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ মে) ভোরের দিকে কিয়েভ ছাড়াও দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়া এবং ওডেসা বন্দরে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিস্ফোরণের পরে ইউক্রেনের নিপ্রোপেট্রোভস্ক, মাইকোলাইভ এবং খেরসনসহ দক্ষিণ ও পূর্বাঞ্চলেও বিমান সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, ক্রেমলিনের ওপর ড্রোন হামলা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার ইউক্রেনের প্রচেষ্টার ‘প্রতিশোধ’ নেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। ড্রোন হামলাকে ‘ইউক্রেনের সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেছেন, এই হামলার চেষ্টার জন্য জবাব দেবে রাশিয়া।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ড্রোন হামলায় তার দেশের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, আমরা পুতিন বা মস্কোকে আক্রমণ করি না। আমরা আমাদের ভূখণ্ডে লড়াই করছি। আমরা আমাদের গ্রাম ও শহর রক্ষা করছি।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page