October 17, 2026, 6:23 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পুতিন গ্রেফতার হলে লেগে যাবে যুদ্ধ: রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এক ভিডিও বার্তায় রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ‘পুতিন গ্রেফতার হলে যুদ্ধ লেগে যাবে’। সম্প্রতি পুতিনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক আদালত। ইউক্রেনে পুতিনের সেনা যুদ্ধাপরাধ করেছে, এই অভিযোগ জানিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছিল।

অতি সম্প্রতি আদালত সেই মামলার রায় ঘোষণা করেছে। যুদ্ধের জন্য এবং যুদ্ধাপরাধ ঘটানোর দায়ে পুতিনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার (২৩ মার্চ) টেলিগ্রামে এই বার্তা দিয়েছেন দিমিত্রি।

তিনি জানিয়েছেন, পৃথিবীর কোনো দেশে রাশিয়ার প্রধান গেলে তাকে যদি গ্রেফতার করা হয়, তাহলে রাশিয়া পুরাদস্তুর যুদ্ধ ঘোষণা করবে। বস্তুত, উদাহরণ হিসেবে তিনি জানিয়েছেন, ধরা যাক পুতিন জার্মানি গেলেন এবং সেখানে তাকে গ্রেফতার করা হলো।

সেক্ষেত্রে রাশিয়ার সমস্ত মিসাইল বার্লিনের পার্লামেন্ট লক্ষ্য করে ছোড়া হবে। বার্লিন ধ্বংস করে দেয়া হবে। হেগে আন্তর্জাতিক আদালতে এই রায় ঘোষণা হওয়ার পরে এই প্রথম রাশিয়ার কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা এ বিষয়ে মুখ খুললেন।

দিমিত্রি জানিয়েছেন, আন্তর্জাতিক আদালতের প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে রাশিয়া। যেভাবে পুতিনের শাস্তি ঘোষণা হয়েছে, তা ভুল বলে তাদের দাবি। কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে কাঠগড়ায় দাঁড় করানো যায় না।

এভাবে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা যায় না। করিম খান ইচ্ছা করেই এই কাজ করেছেন বলে রাশিয়ার দাবি। এবং সে কারণেই তার বিরুদ্ধে রাশিয়ার কোর্টে মামলা শুরু হয়েছে। এদিকে, ইউরোপীয় ইউনিয়নের ২৬টি দেশ পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সমর্থন করেছে।

কিন্তু হাঙ্গেরি জানিয়ে দিয়েছে, তারা এই রায় মানছে না। পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া পছন্দ করছে না। পুতিন হাঙ্গেরি গেলে তাকে গ্রেফতার করা হবে না বলেও জানিয়ে দেয়া হয়েছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক জানিয়েছেন, জার্মানি আন্তর্জাতিক আদালতের রায়ে খুশি।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page