March 7, 2026, 6:03 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পুলিশের লুট হওয়া ১২৩৪ অস্ত্র ও ২২২৬০ গুলি-টিয়ার শেল উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলে করে। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র ও গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা।

লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদের মধ্যে এখন পর্যন্ত ১২৩৪টি অস্ত্র ও ২২ হাজার ২৬০টি গুলি এবং টিয়ার শেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

পুলিশ সদর দপ্তর জানায়, সারাদেশ থেকে বিভিন্ন ধরনের ১২৩৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ২০ হাজার ৭৭৮ রাউন্ড গুলি, ১৪৮২টি টিয়ার শেল ও ৭১টি সাউন্ড গ্রেনেড।

পুলিশ সদর দপ্তর আরও জানায়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারকাজ চলছে। কারও কাছে অবৈধ অস্ত্র থাকলে নিকটস্থ থানায় জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এরই মধ্যে সারাদেশের ৬৩৯ থানার মধ্যে সবগুলো থানার কার্যক্রম শুরু হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page