September 8, 2026, 6:12 pm
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

পেশীশক্তি ও কালো টাকা ব্যবহার করলে প্রার্থিতা বাতিল : ইসি আহসান হাবিব খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, কক্সবাজার পৌরসভা নির্বাচনে অধিকাংশ প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করছে। সমানে সবাইকে সতর্কও করা হচ্ছে। নির্দেশনা না মানলে বাতিল করা হবে প্রার্থিতা। নির্বাচনে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হবে।

শনিবার (৩ জুন) সকালে পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে প্রার্থীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য কক্সবাজার পৌরসভা নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, প্রত্যেকটি কেন্দ্রে বসানো হবে সিসি ক্যামেরা।  কেউ পেশীশক্তি ও কালো টাকার ব্যবহার করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মার সঞ্চালনায় সভায় নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী, নারিকেল গাছ প্রতীকের প্রার্থী মাসেদুল হক রাশেদ, জগদীশ বড়ুয়া পার্থ, জাহেদুর রহমান, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীগণ নানা অভিযোগ তুলে ধরেন।

আগামী ১২ জুন সোমবার ইভিএম পদ্ধতিতে কক্সবাজার পৌরসভায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। পৌরসভায় ৪৩টি ভোট কেন্দ্রে অস্থায়ী ১৪ বুথসহ ২৫৮টি বুথ বসানো হচ্ছে। ২০২৩ সালের ১৭ এপ্রিল পর্যন্ত হালনাগাদ করা ভোটার তালিকা অনুসারে কক্সবাজার পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৯৫ হাজার ৩৮৬ জন। তার মধ্যে ৫০ হাজার ১৮৪ জন পুরুষ ভোটার এবং ৪৫ হাজার ২০২ জন মহিলা ভোটার।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page