September 19, 2026, 10:35 am
শিরোনামঃ
বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব
এইমাত্রপাওয়াঃ

পোল্যান্ডে আঘাত করা ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের ; রাশিয়ার নয়: প্রেসিডেন্ট বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্ষেপণাস্ত্রটি ইউক্রেন থেকে পোল্যান্ডে গিয়ে পড়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ন্যাটোর একটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, পোলান্ডে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনীর বলে মিত্রপক্ষকে জানিয়েছেন জো বাইডেন।

এর আগে প্রাথমিক পর্যালোচনার ভিত্তিতে পোল্যান্ডের গ্রামে আঘাত করা ক্ষেপণাস্ত্রটি ইউক্রেন থেকে ছোড়া হয়েছে বলে ৩ মার্কিন কর্মকর্তা আভাস দেন।

যুক্তরাষ্ট্রের ওই ৩ কর্মকর্তা বলেছেন, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনীয় বাহিনী ছুড়েছে। একটি রুশ ক্ষেপণাস্ত্রকে ঠেকিয়ে দিতে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এরপর সেটি পোল্যান্ডে গিয়ে পড়েছে।

এর আগে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহতের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই হামলা রাশিয়া থেকে হওয়ার সম্ভাবনা কম। তিনি বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে যে, রাশিয়া থেকে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা হওয়ার সম্ভাবনা কম।

তিনি আরও বলেন, এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে চাই না। তবে, মনে হচ্ছে রাশিয়া থেকে এটি ছোড়ার সম্ভাবনা কম। আমরা বিষয়টা দেখবো। তবে এখন বিভিন্ন সূত্র বলছে, বাইডেন এরিমধ্যে মিত্র দেশগুলোকে নিশ্চিত করে বলেছেন ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার নয়, এটি ইউক্রেনের। গতকাল পোল্যান্ডের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানলে দুই জন নিহত হন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page