September 11, 2026, 1:42 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিরাও দেশের সম্পদ। বর্তমান সরকার  প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনে কাজ করছে।

তিনি আজ বুধবার বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের আয়োজনে রাজধানীর মিরপুরস্থ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে  ‘বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল বিধিমালা-২০২২’র খসড়ার ওপর রিহ্যাবিলিটেশন পেশা সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য ব্যাপক পরিসরে কর্মসূচি বাস্তবায়ন করছে। বিভিন্ন ধরণের থেরাপি সেবাসহ তাদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবন নিশ্চিতে রিহ্যাবিলিটেশন কাউন্সিল গঠন করা হয়েছে।
তিনি বলেন, রিহ্যাবিলিটেশন কাউন্সিল বিধিমালা প্রণীত হলে এ আইন বাস্তবায়নে গতির সঞ্চার হবে। দেশে এ সংক্রান্ত দক্ষ পেশাজীবী তৈরির পাশাপাশি এ খাতে শৃঙ্খলা আসবে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন,  রিহ্যাবিলিটেশন কাউন্সিল গঠনের মাধ্যমে থেরাপিসহ  প্রতিবন্ধীদের কল্যাণে অন্যান্য সেবা প্রদান সহজ হবে। দেশে এ পেশার বিকাশও ঘটবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page