October 13, 2026, 7:36 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে হবে : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি বিশ্বের প্রতিটি মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আরো কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য তার সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে উৎসাহ দিয়েছেন।

রোববার মন্ত্রিসভার এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, তার সরকারের বিগত দুই বছরেরও কম সময়ে এসব দেশের সঙ্গে সম্পর্ক উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে; কিন্তু তারপরও বিদ্যমান সক্ষমতাগুলো কাজে লাগালে এই সম্পর্ক আরো শক্তিশালী করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর সঙ্গে যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে বলেছেন আমাদেরকে তার আরো কাছাকাছি পৌঁছাতে  হবে।

গত শনিবার সর্বোচ্চ  নেতা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন দেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতদের এক সমাবেশে ভাষণ দেন। সেখানে তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক নস্যাৎ করার বিদেশি ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান।

আয়াতুল্লাহ খামেনেয়ী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের বিশাল সীমান্তের কথা উল্লেখ করে বলেন, প্রতিবেশী  দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখাকে উচ্চ মাত্রায় গুরুত্ব দিতে হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page