March 5, 2026, 5:51 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে অগ্রাধিকার দিচ্ছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে ইরান কোনো সীমারেখা মানবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। তিনি গতকাল (সোমবার) তেহরান সফররত কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুলআজিজ আল-খুলাইফির সঙ্গে এক বৈঠকে তার দেশের এ অবস্থান তুলে ধরেন।

শামখানি বলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি প্রতিবেশী-বান্ধব যে কূটনীতি চালু করেছেন তার ফলে সবগুলো প্রতিবেশী দেশের সঙ্গে সার্বিক সহযোগিতামূলক সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে তেহরান। আর এক্ষেত্রে কোনো সীমারেখা মানা হবে না।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি ইরানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে মনযোগী হওয়ার সিদ্ধান্ত নেয়ায় দোহাকে ধন্যবাদ জানান শামখানি। তিনি বলেন, তেহরান ও দোহার মধ্যে যে ভ্রাতৃত্বসুলভ ও গঠনমূলক সম্পর্ক গড়ে উঠেছে তা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে ইরানের সম্পর্কের ক্ষেত্রে মডেল হয়ে উঠতে পারে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা কাতারের সঙ্গে তার দেশের সম্পর্কের ক্ষেত্রে এখনও বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো অপসারণ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

বৈঠকে কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে চলতি মাসের গোড়ার দিকে রিয়াদ ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ভুয়সী প্রশংসা করেন। সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিক হলে তা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা বাড়াতে সহায়তা করবে বলে তিনি জানান। আল-খুলাইফি বলেন, ইরানের সঙ্গে সার্বিক সহযোগিতা শক্তিশালী করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় কাতার। তিনি বিশেষ করে দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page