October 12, 2026, 4:02 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

প্রতিরোধ ফ্রন্টের অনুকূলে একটি নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিরোধ ফ্রন্টের অনুকূলে একটি নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে উঠতে যাচ্ছে এবং সেই বিশ্ব ব্যবস্থায় ইরান একটি বড় ভূমিকা পালন করবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা ও প্রভাব ক্রমাগত কমে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন।

প্রেসিডেন্ট রায়িসি শনিবার তেহরানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনীর (রহ.) ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, বিশ্ব রাজনৈতিক পরিমণ্ডলে ইমাম খোমেনীর মতাদর্শ বড় ধরনের উন্নয়ন ঘটিয়েছে। তার নেতৃত্বাধীন বিপ্লব সকল রাজনৈতিক সমীকরণ পাল্টে দিয়েছে এবং একটি নয়া রাজনৈতিক ব্যবস্থা ও একটি নয়া বিশ্ব ব্যবস্থার জন্ম দিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্বব্যাপী মার্কিন আধিপত্যের সবগুলো সূচক এখন এই ইঙ্গিত দিচ্ছে যে, আমেরিকার শক্তি খর্ব হচ্ছে এবং আঞ্চলিক বিভিন্ন সংস্থাসহ উদীয়মান শক্তিগুলোই বিশ্বব্যাপী প্রধান চালিকাশক্তিতে পরিণত হতে যাচ্ছে।

রায়িসি বলেন, নয়া এই বিশ্ব ব্যবস্থা তৈরিতে ইরানের ইসলামি বিপ্লব যে বড় ধরনের ভূমিকা রেখেছে তাতে কোনো সন্দেহ নেই। আর এই বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে প্রতিরোধ ফ্রন্টের অনুকূলে।

রায়িসি বলেন, বিশ্বের পরাশক্তির দাবিদার দেশগুলো এখন ইরানের ক্রমবর্ধমান শক্তিমত্তার বিষয়টি স্বীকার করছে। তিন বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরানের শক্তিমত্তা এখন আর কারো পক্ষে উপেক্ষা করা সম্ভব নয়। এ অঞ্চলে এখন এমন কোনো ঘটনা ঘটে না যেখানে ইরানের কোনো ভূমিকা নেই।

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page