October 15, 2026, 4:30 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

প্রতিরোধ ফ্রন্টের যুদ্ধ-প্রস্তুতি নিয়ে হিজবুল্লাহ ও হামাস নেতাদের লেবাননে আলোচনা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিন এবং লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতারা ফিলিস্তিনের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে লেবাননের রাজধানী বৈরুতে বৈঠক করেছেন। পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের হামলার পর এই বৈঠক করলেন তারা।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গে গতকাল (রোববার) বৈঠক বৈঠকে অংশ নেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। বৈঠকে প্রতিরোধকামী সংগঠনগুলোর যুদ্ধ-প্রস্তুতি এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

গত মঙ্গলবার ইহুদিবাদী ইসরাইলের সেনারা ভারী অস্ত্র সজ্জিত হয়ে পবিত্র আল-আকসা মসজিদে রোজাদার মুসল্লিদের ওপর হামলা চালায় এবং তাদের ওপর টিয়ারগ্যাস ও স্টান গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এছাড়া, রাবার কোটেড স্টিল বুলেটও ব্যবহার করে ইহুদিবাদী বাহিনী।

মসজিদে অবস্থানরত নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধদেরকে ইসরাইলি বাহিনী অত্যন্ত নিষ্ঠুরভাবে লাঠিপেটা করে এবং প্রায় ৫০০ ফিলিস্তিন ধরে নিয়ে যায়। এ সময় অসুস্থ বৃদ্ধ, নারী-পুরুষ এবং শিশুদের কান্না ও চিৎকার শোনা যায়।

ইসরাইলের এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ইসরাইলে কয়েকটি রকেট ছোড়ে। এরপর বৃহস্পতিবার দক্ষিণ লেবানন থেকে ইসরাইল অভিমুখে অন্তত ত্রিশটি রকেট ছোড়া হয়। জবাবে ইসরাইল গাজা এবং লেবাননে সীমিত মাত্রায় বিমান হামলা চালালেও বড় কোনো সংঘাতে যায়নি।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page