October 10, 2026, 2:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

প্রথমবারের মতো এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বুধবার (২৭ মে) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এই প্রথমবার ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর্টিলারি রকেট এবং এআই পরিচালিত প্রিসিশন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) এ উৎক্ষেপণ কর্মসূচি রয়েছে।

কিম জানিয়েছেন, এআই পরিচালিত ক্রুক ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ১০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম।

উল্লেখ্য, গত কয়েক বছরে উত্তর কোরিয়া একাধিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এই প্রথমবার চালাল দেশটি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, ‘স্পেশাল মিশন ওয়ারহেড’ প্রকল্পের আওতায় তৈরি এসব ক্ষেপণাস্ত্রের শক্তি এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা যাচাই করতেই এ পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিচালনা করা হয়েছে।

উৎক্ষেপনের পর এক বার্তায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম বলেছেন, ‘পরীক্ষাগুলো দেখিয়েছে, অস্ত্র এবং স্বয়ংক্রিয় উৎক্ষেপণ ব্যবস্থাগুলোকে আমরা খুব ভালোভাবে উন্নত করতে পেরেছি। এসব অস্ত্র এতটা উন্নত যে আধুনিক যুদ্ধের ক্ষেত্রে এগুলো খুব সফলভাবে খাপ খাইয়ে নিতে পারবে।’

কিম আরও বলেন, এই পরীক্ষাগুলো বিশেষ করে সেইসব ক্রুজ ক্ষেপণাস্ত্রের যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করেছে, যেগুলো দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী আর্টিলারি ইউনিটগুলোতে মোতায়েন করা হবে। এই ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুল নেভিগেশন এবং এআই-নির্দেশিত নিয়ন্ত্রণ ব্যবস্থায় সজ্জিত, যা ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

কিম আরও জানিয়েছেন, পরীক্ষিত এসব অস্ত্র দক্ষিণ কোরিয়ার সীমান্তে মোতায়েন করতে চান তিনি।

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে দক্ষিণ কেরিয়ার সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে কোনো মুখপাত্র মন্তব্য করতে চাননি। একজন মুখপাত্র শুধু বলেছেন যে উত্তর কোরিয়ার সাম্প্রতিক পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পর্কে তারা অবগত।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page