October 10, 2026, 10:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

প্রথম ব্যাচে ২৪ রোহিঙ্গা গেল যুক্তরাষ্ট্রে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রথম ব্যাচে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন ২৪ জন রোহিঙ্গা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা দেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটিতে ১ লাখ ২৫ হাজার রোহিঙ্গাকে আশ্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন ২৪ রোহিঙ্গা।

এরআগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশটির দূতাবাসের মুখপাত্র জেফ রিডেইনর বলেন, “প্রেসিডেন্ট বাইডেন শরণার্থীদের স্বাগত জানানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন। তিনি দেশটিতে ১ লাখ ২৫ হাজার রোহিঙ্গাকে আশ্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। যার মধ্যে পূর্ব এশিয়ার দেশগুলো থেকে ১৫ হাজার রোহিঙ্গাকে আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র সরকার।”

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গত ৩ ডিসেম্বর বাংলাদেশে আসেন মার্কিন পররাষ্ট্র দফতরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়েটা ভেলস নয়েস। এ সময় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি।

দেশে ফেরার আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করতে যান নয়েস। এ সময় তিনি পররাষ্ট্রমন্ত্রীকে কিছু সংখ্যক রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের কথা জানান। যুক্তরাষ্ট্রের বাইরেও অন্যান্য দেশে রোহিঙ্গা পুনর্বাসনের সুযোগ তৈরিতে মার্কিন সরকার কাজ করছে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page