October 9, 2026, 10:45 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর নীতি ও কৌশলবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে আটকে রাখার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডা. জাহেদ উর রহমানের দিল্লি বিমানবন্দর থেকে ফিরে আসার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ শুরু করেছে। দিনশেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক অপ্রীতিকর ঘটনার পর সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন ডা. জাহেদ উর রহমান।

ভারতীয় সংবাদমাধ্যম ‘সিএনএন-নিউজ ১৮’-এর প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তাসংক্রান্ত একটি নজরদারি তালিকায় (ওয়াচ লিস্ট) নাম থাকায় দিল্লির ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে কিছু সময়ের জন্য আটকে রাখে। রুটিন যাচাই-বাছাইয়ের সময় তার নামটি কর্মকর্তাদের নজরে এলে অতিরিক্ত তথ্য যাচাইয়ের জন্য তাকে অপেক্ষা করতে বলা হয়।

কূটনৈতিক সূত্র জানায়, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটির ২৮তম বৈঠকে অংশ নিতে তিনি ভারতে যাচ্ছিলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ১৫ ও ১৬ জুন এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ডা. জাহেদ উর রহমান কূটনৈতিক পাসপোর্ট নয়, সার্ক স্টিকারযুক্ত সাধারণ সবুজ পাসপোর্ট নিয়ে সফরে গিয়েছিলেন। তবে তার সফর সম্পর্কে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নোট ভারবাল পাঠিয়ে অবহিত করেছিল। এমনকি তাকে অভ্যর্থনা জানাতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

নয়াদিল্লির একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, উচ্চপর্যায়ের হস্তক্ষেপের পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ শেষ পর্যন্ত তাকে দেশে প্রবেশের অনুমতি দেয়। তবে বিমানবন্দরে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর ডা. জাহেদ উর রহমান নিজেই সফর বাতিল করে কলম্বো হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page