February 22, 2026, 1:25 am
শিরোনামঃ
মাগুরা কাশিয়াডাঙ্গা গ্রামে দিনে দুপুরে মারধর, টাকা ও স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে : তথ্যমন্ত্রী যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী সংসদে বসা মাত্রই হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব নির্বাচন কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত সুনামগঞ্জে অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে ৮ জন আহত
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীর উপহারের ২০ ঘর বিক্রি করে হিজড়া দলনেতা রুবী এখন কারাগারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নারগুন ইউনিয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া গুচ্ছ গ্রামের ২০টি টিনের ঘর বিক্রি করার অভিযোগে তৃতীয় লিঙ্গ (হিজড়া দলনেতা) জনগোষ্ঠীর কথিত ‘গুরু মা’ রুবী বেগম ওরফে রুবেলকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার পুলিশ আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ।

তিনি বলেন, ১৬ নং নারগুন ইউনিয়ন ভুমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা হাসান আলী বাদী হয়ে সরকারি ঘর বিক্রি করার অভিযোগে মামলা দায়ের করেন। রবিববার (৯ এপ্রিল) দিবাগত ভোর রাতে রুবেল ওরফে রুবিকে গ্রেপ্তার করে পুলিশ।

নারগুন ইউনিউন চেয়ারম্যান সেরেকুল ইসলাম বলেন, পশ্চিম নারগুন ইক্ষু খামার এলাকায় ২০১৯ সালে তৃতীয় জনগোষ্ঠীর মানুষের পুনর্বাসনে সরকার টিনের বাড়ি তৈরি করে দেয় । এরপর আশ্রয়ণ প্রকল্পের আওতায় তাদের সেমিপাকা বাড়িও দেয়া হয় । ঘরগুলো তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে বরাদ্দ দেওয়া হলেও ঘরগুলো ফাঁকা পড়েছিল। এদিকে পরবর্তীতে তাদের দলনেতা রুবেল গুচ্ছগ্রামের ২০টি ঘর রাতের আঁধারে বিক্রি করে দেন। এতে রাতারাতি ঘরগুলো গায়েব হয়ে গেলে প্রশাসনের টনক নড়ে।

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান বলেন, সরকারি ঘর বিক্রি করে দেয়া ফৌজদারি অপরাধ। এ ঘটনায় মামলা দেওয়া হলে পুলিশ আপাতত একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।

এছাড়াও ঘটনার সঠিক তথ্য উদঘাটনে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা ভুমি সহকারী কমিশনার (ভুমি) তানজিলা তাসনিমকে প্রধান করে তদন্ত টিম গঠন করা হয়। তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page