October 17, 2026, 3:15 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষককে ধানকাটায় সহায়তা করবে যুবলীগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ধান কাটতে কৃষককে সহায়তা করবে যুবলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়ার জন্য নেতাকর্মীদের আহবান জানিয়েছেন।

একই কাজে কৃষককে সহায়তা করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগও। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বংলাদেশ ছাত্রলীগ দেশের তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে, চলতি বোরো মৌসুমে খেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তারা যেন নিরবচ্ছিন্ন, নিরলস ভূমিকা পালন করে। অতীতের ন্যায় এবছরও ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে কৃষকের কাছের বন্ধুতে পরিণত হবে, এটিই সংকল্প।

এতে বলা হয়, কৃষি ও খাদ্যশস্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার কারিগর বাংলাদেশের মানুষের আশা-ভরসার কেন্দ্রস্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর উন্নয়ন দর্শনের বড় অংশ জুড়ে রয়েছে কৃষি ও কৃষক। কৃষি উন্নয়নে তাই তিনি গ্রহণ করেছেন যুগান্তকারী সব পদক্ষেপ। একারণেই বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও চরম খাদ্যঘাটতির মধ্যেও দেশের কৃষকের মুখে হাসি ধরে রেখে মানুষের খাদ্যের অধিকার নিশ্চিত করা সম্ভব হয়েছে।

বিগত কয়েক বছর ধরে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দেওয়ার মতো মহৎ কাজ করে আসছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। এছাড়াও করোনা মহামারিসহ দেশের বিভিন্ন দুর্যোগে-সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। সংগঠনটির এমন কাজের একাধিকবার ভূয়সী প্রশংসা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page