October 11, 2026, 6:43 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীর প্রতি কিশোরগঞ্জের কৃষক দম্পতির অকৃত্রিম ভালোবাসা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোরগঞ্জের এক সাধারণ কৃষক দম্পতি দেখিয়েছেন দারিদ্র কখনই ভালোবাসার বাধা হতে পারে না কারণ, তারা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি গরু উপহার দিয়েছেন।
হৃদয়ের গভীর থেকে সবচেয়ে বেশি আবেগ ও সত্যিকারের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে এই দম্পতি গত তিন বছর ধরে গরুটি লালন-পালন করেছেন শুধুমাত্র তাদের প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যাকে দেওয়ার জন্য।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার বাসস’কে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গরুটিকে উপহার হিসেবে গ্রহণ করতে সম্মত হয়েছেন।
তিনি বলেন প্রধানমন্ত্রী এই বিরল ভালবাসার জন্য খুশি হয়েছেন এবং কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের বাসিন্দা কৃষক দম্পতি-বুলবুল আহমেদ এবং তার স্ত্রী ইশরাত জাহানকে ধন্যবাদ জানান।
শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন তাকে (প্রধানমন্ত্রী) বুলবুল আহমেদ ও ইশরাত জাহানের গরু পালনের কথা জানান। এই বার্তা শুনে প্রধানমন্ত্রী অভিভূত হন এবং উপহার হিসেবে গরুটি গ্রহণ করতে রাজি হন।
হাসান জাহিদ তুষার বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছে এই গরুটি বুলবুল আহমেদের বাড়িতে থাকবে এবং কোরবানি হবে ঈদুল আজহায়।
তুষার আরো বলেন, শেখ হাসিনা তাকে (বুলবুল) কোরবানির গরুর মাংস স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণের অনুরোধ করেন।
গরুটি ক্রস ব্রাহ্মা জাতের, যার প্রায় ৮শ’ কেজি মাংস থাকবে।
বুলবুল জানান, ২০২০ সালে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য তিনি নেত্রকোনা জেলা থেকে ২ লাখ ৫০ হাজার টাকায় গরুটি কিনেছিলেন। কেনার পর তিনি কিশোরগঞ্জ জেলার বিখ্যাত পাগলা মসজিদে ৫ হাজার টাকা দান করার মানতও করেন যাতে তার গরুটা সুস্থ থাকে।
বুলবুল আহমেদ জানান, তিনি ও তার স্ত্রী ইশরাত জাহান আমার বাড়ি আমার খামার প্রকল্প থেকে ঋণ নিয়ে স্বল্প সঞ্চয় থেকে প্রধানমন্ত্রীর জন্য এই গরুটি কিনেছিলেন। আওয়ামী লীগ সরকারই আমার বাড়ি আমার খামার প্রকল্পটি চালু করে। গত তিন বছর ধরে তারা অতি উৎসাহী হয়ে গরুটির যতœ নেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতি অনুরাগ ও ভালোবাসা থেকেই আমরা এই গরুটি কিনে লালন-পালন করেছি।
বুলবুল আহমেদ তার গরু উপহার হিসেবে গ্রহণ করতে রাজি হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page