March 10, 2026, 9:24 am
শিরোনামঃ
ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

প্রয়োজনের তাগিদে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রয়োজনের তাগিদে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবন ও কর্মভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধুর রেণু’র লোগো ও ওয়েবসাইট উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অনেকে অনেক কথা বলছেন এবং সাংবাদিকরাও এ বিষয়ে কথা বলছেন। প্রধানমন্ত্রী আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন অন্যান্য দেশের ডিজিটাল নিরাপত্তা আইনে বা সাইবার আইন কীভাবে আছে এবং নিরাপত্তা বিধান কীভাবে আছে দেখার জন্য। আমাদের আইনমন্ত্রী তা দেখে এই আইনটার কিছু কিছু অংশ পরিবর্তন করেছেন। যেমন– জেল কমিয়ে জরিমানার অংশটা বাড়িয়েছেন। এ বিষয়ে আইনমন্ত্রী সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমরা প্রয়োজনের তাগিদে এই জিনিসটা করেছি।

এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে কি না– জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলার উন্নতির জন্য আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি। অনেকেরই আইনের প্রতি যেসব অবজারভেশনগুলো ছিল সেগুলো মাথায় নিয়ে পরিবর্তন হয়েছে, এখানে আইনশৃঙ্খলার কোনো প্রশ্ন আসে না। আইনশৃঙ্খলা রক্ষায় যা যা করণীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা সব সময় করে যাচ্ছে এবং করবে।

এর আগে সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন নামে নতুন একটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page