August 20, 2026, 9:44 pm
শিরোনামঃ
যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজারে পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন
এইমাত্রপাওয়াঃ

প্রশ্নফাঁস শনাক্তে থাকবে সাইবার নজরদারি : শিক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সাইবার নজরদারি জোরদারের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

সোমবার (২০ এপ্রিল) ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, অনলাইনে যেকোনো ধরনের প্রশ্নফাঁসের চেষ্টা সাইবার নজরদারির মাধ্যমে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, পরীক্ষার ফল ৬০ দিনের আগেই প্রকাশের লক্ষ্যে কাজ করা হচ্ছে। এজন্য পরীক্ষকদের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং খাতা মূল্যায়নে পর্যাপ্ত সময় নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি খাতা মূল্যায়নের পর র‌্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে পরীক্ষকদের কাজ যাচাই করা হবে। এমনকি খাতায় লেখা না থাকলে কোন বাড়তি নম্বর দেওয়া হবে না বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। “দুর্নীতি করে ২৪ ঘণ্টাও টিকে থাকা যাবে না,” বলে হুঁশিয়ারি দেন তিনি।

পাবলিক পরীক্ষা আইন, ১৯৮১ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এতে পরীক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও জোরদার হবে।

কোচিং সেন্টার প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারের কাছে কোনো কোচিং সেন্টারের স্বীকৃতি বা তালিকা নেই।

পরীক্ষা নির্বিঘ্ন করতে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

তিনি আরও জানান, এ বছর সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এতে অংশ নেবে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page