February 27, 2026, 6:19 am
শিরোনামঃ
মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাচ্ছেন না সাবেক উপদেষ্টারা নড়াইলের নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
এইমাত্রপাওয়াঃ

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২৯ ডিসেম্বর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় দেশের সব উপজেলা সদরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এ লক্ষ্যে আগামী ২৭ ডিসেম্বর পর‍ীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক অধিদফতর থেকে জারি করা এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে বৃত্তি পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা। মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে দুই ঘণ্টায়। পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর ১০ শতাংশ এ পরীক্ষায় অংশ নিতে পারবে। এরইমধ্যে মাঠ পর্যায়ে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক স্তরে মেধা বৃত্তির জন্য যোগ্য শিক্ষার্থী বাছাইয়ের উদ্দেশ্যে এক সময় বৃত্তি পরীক্ষার প্রচলন ছিলো। ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার পর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) শুরু হওয়ার পর এই বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া শুরু হয়।

গত দুই বছর করোনাভাইরাস সংক্রমণের কারণে প্রাথমিক সমাপনী পরীক্ষা হয়নি। এরমধ্যেই ঘোষণা আসে নতুন শিক্ষা কারিক্যুলাম শুরুর। সেখানে বাদ দেওয়া হয় সমাপণী পরীক্ষা। ফলে প্রাথমিক স্তরে বৃত্তির জন্য যোগ্য শিক্ষার্থী বাছাই করতে আবারও আলাদা করে পরীক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে শিক্ষা ব্যবস্থায় নতুন কারিক্যুলাম শুরু করতে যাচ্ছে সরকার। প্রাথমিক পর্যায়ে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেনিতে নতুন কারিক্যুলামে পাঠদান শুরু হচ্ছে। নতুন শিক্ষাক্রমে পঞ্চম শ্রেনির প্রাথমিক শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা রাখা হয়নি। সবশেষ প্রাথমিক সমাপনী পরীক্ষা নেওয়া হয় ২০১৯ সালে।

ওই ফলাফলের ভিত্তিতে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বৃত্তির জন্য নির্বাচিত ৮০ হাজারের বেশি শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের ২২৫ টাকা করে দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page