March 5, 2026, 9:55 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা

ফাহিমুল ইসলাম :  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবার থেকে ধূমপায়ী ব্যক্তিরা শিক্ষক পদে আবেদন করতে পারবেন না এমন নির্দেশনা অন্তর্ভুক্ত করা হচ্ছে নিয়োগবিধিতে।

জানা গেছে, শিশুদের সামনে শিক্ষকের আদর্শিক ও শারীরিক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধূমপানের মতো ক্ষতিকর অভ্যাস শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা ও বিদ্যালয়ে সুস্থ পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের আগে আবেদনকারীদের ধূমপান না করার অঙ্গীকারপত্র দিতে হতে পারে বলেও জানা গেছে। এছাড়া নিয়োগের পরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং বিদ্যালয় প্রাঙ্গণে ধূমপান নিষিদ্ধ রাখার বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

উল্লেখ্য, এর আগে সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে ধূমপান নিষিদ্ধ করা হলেও এবার সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় ধূমপায়ী প্রার্থীদের বাদ দেওয়ার উদ্যোগকে ‘দৃষ্টান্তমূলক’ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page