October 17, 2026, 8:23 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

প্রেমের টানে বাংলাদেশে এলেন চীনা প্রেমিক ; বিয়ে করলেন ফারিয়াকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এবার প্রেমের টানে বাংলাদেশে এসছে চীনা নাগরিক সাউই চুই (২৮)। পরে চুয়াডাঙ্গার মেয়ে ফারিয়া সুলতানাকে (২৫) বিয়ে করেন তিনি।

গত ২৯ জুন ঢাকায় তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর গত সোমবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে নিজেদের বাড়িতে স্বামীকে নিয়ে আসেন ফারিয়া সুলতানা। সাউই চুই এখানে ৪-৫দিন থেকে ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

ফারিয়া সুলতানা জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, ফারিয়া গার্মেন্টসে চাকরির সুবাদে কয়েক বছর ধরে ঢাকায় থাকেন। এরমধ্যে ফেসবুকের মাধ্যমে চীনা নাগরিক সাউই চুইয়ের সঙ্গে তার পরিচয় ও প্রেম হয়। একপর্যায়ে চুই চীন থেকে ঢাকায় এসে ফারিয়ার সঙ্গে দেখা করেন। পরে গত ঈদের পরদিন তারা বিয়ে করেন।

ফারিয়ার বাবা সানোয়ার হোসেন বলেন, ‘মোবাইল ফোনের মাধ্যমে আমার মেয়ের সঙ্গে চীনের ওই ছেলের পরিচয় হয়। পরিচয় হওয়ার পর ওই ছেলে আমার মেয়েকে বিয়ে করতে চাইলে আমরা তাকে আমাদের দেশে আসতে বলি এবং সব আইন মেনে বিয়ে দিয়েছি। যদিও তারা প্রথমে ঢাকায় বিয়ে করে। পরে গ্রামে আসার পর আমরা ধূমধাম করে অনুষ্ঠান করেছি।’

সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন জানান, ফেসবুকের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি দুজনের পরিবারও জানত। এরই একপর্যায়ে সাউই চুই চীন থেকে ঢাকায় এসে ফারিয়ার সঙ্গে দেখা করেন এবং ঈদুল আজহার পরদিন তাদের বিয়ে হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা জানান, চীনা ওই নাগরীক ভিজিট ভিসায় দেশে এসেছেন। ঢাকায় এসে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের একটি মেয়েকে বিয়ে করেছেন। ভিজিট ভিসার মেয়াদ কম থাকায় তাকে হয়ত দ্রুত দেশে ফিরতে হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page