October 11, 2026, 4:15 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে  মালয়েশিয়ান তরুণী নোয়াখালীতে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রেমের টানে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে নোয়াখালীর প্রেমিক ফরহাদ হোসেনের কাছে ছুটে এসেছেন মালয়েশিয়ান তরুণী স্মৃতি আয়শা বিন রামাসামি (২২)। আদালতে এফিডেভিটের মাধ্যমে গত ২৫ জুন বিয়ে করে ঘর বাধঁলেন প্রেমিক-প্রেমিকা।

প্রেমিক ফরহাদ (২৬) চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার কবির হোসেনের ছেলে। বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে নবদম্পতিকে দেখতে বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমেছে।

জানা গেছে, ফরহাদ হোসেন প্রায় পাঁচ বছর মালয়েশিয়ার একটি কোম্পানিতে কাজ করতো। চলতি বছর কাজ শেষে দেশে চলে আসে। ওই কোম্পানিতে চাকরির করার সময় পরিচয় হয় আয়েশার সঙ্গে। পরিচয় থেকে ধীরে ধীরে প্রণয়। দেশে চলে আসার পর ফরহাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল আয়েশার। একপর্যায়ে তারা দুজনই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। প্রেমিক পাগল স্মৃতি গত ২৪ জুন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ফরহাদ তাকে নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ে আসে। পরদিন ২৫ জুন তাদের বিয়ে হয়।

ফরহাদ হোসেন বলেন, ‘আমি মালয়েশিয়ায় চাকরি করার সময় স্মৃতির সঙ্গে পরিচয় হয়। পরিচয় থেকে ভালোবাসা। আমাদের দীর্ঘ সাড়ে চার বছরের সম্পর্ক। আমি বাড়ি আসার পর আমার ভালোবাসার টানে সে বাংলাদেশে চলে আসে। মালয়েশিয়ার আইন অনুযায়ী স্মৃতি প্রাপ্ত বয়স্ক। সে নিজেই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে এসেছে। আমরা এখানে বিয়ে করেছি। এতো আমরা দুইজন ও আমার পরিবারের সবাই খুশি।’

ভাঙা ভাঙা বাংলায় আয়েশা বলেন, ‘ফরহাদ আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। বাংলাদেশকে ভালোবাসি। এখনাকার সবাই ভালো। খাবার ও পরিবেশ ভালো লেগেছে। পরিবারের সবাই আমাকে আপন করে নিয়েছেন।’

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page