July 31, 2026, 1:43 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

প্রেসিডেন্ট ম্যাঁক্রোর পছন্দের রেস্তোরাঁয় আগুন দিলেন ক্ষুব্ধ ফরাসিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বোরডক্স টাউন হলের পর এবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর পছন্দের রেস্তোরাঁ আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিক্ষোভকারীদের সংঘর্ষের সময় প্যারিসের ওই রেস্তোরাঁয় আগুন দেওয়া হয়।

এদিন কালো পোষাকধারীর একটি দল রেঁস্তোরাটির দিকে আতশবাজি ও পাথর ছুড়ে। এই আতশবাজি থেকেই রেঁস্তোরার কাপড়ের ছাউনিতে আগুন লেগে যায়।

প্যারিসের মন্টপার্নাসে এলাকার প্রসিদ্ধ রেস্তোরাঁ ‘লা রটোনদে’। ২০১৭ সালে নির্বাচনের পর এই রেস্তোরাঁতেই জয় উদযাপন করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট। এ ছাড়া প্রায়ই স্ত্রী অথবা রাজনৈতিক মিত্রদের সঙ্গে তিনি এখানে সময় কাটাতে পছন্দ করেন। আর এ বিষয়টি হয়তো নজরে এসেছিল বিক্ষোভকারীদের। তাই প্রেসিডেন্টের ওপর ক্ষোভ ঝাড়তে রেস্তোরাঁটির ওপর হামলে পড়েন বিক্ষুব্ধরা ।

রেঁস্তোরার মালিক জেরার্ড টাফানেল বলেন, “ম্যাঁক্রো নিপাত যাক’- স্লোগানে সাধাণরত প্রতিবাদ করে থাকেন বিক্ষোভকারীরা। এটা নতুন কিছু না। মাঝে-মধ্যেই দুপুরে রেস্তোরাঁয় এসে ‘ম্যাঁক্রো নিপাত যাক’ বলে ওঠে অনেকেই।”

চাকরির মেয়াদ ৬২ থেকে ৬৪-এ উন্নীত করতে চাইছে ম্যাক্রোঁ সরকার। এতেই প্রবল আপত্তি জানিয়ে বিক্ষোভ করছে দেশটির সাধারণ জনগণ। তবে যে কোনও মূল্যে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

গত মাসে (২৩ মার্চ) ফ্রান্সের ঐতিহাসিক বোরডক্স টাউন হলে আগুন দেয় বিক্ষোভকারীরা। এতে হতাহতের ঘটনা না ঘটলেও, বিখ্যাত স্থাপনাটির সামনের দিকের প্রবেশদ্বার পুড়ে যায়। সূত্র: এএফপি

 

আজকের বাংলা তারিখ



Our Like Page