November 3, 2026, 6:53 am
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

প্রেস কাউন্সিল এখন আর ‘ঢাল-তলোয়ারবিহীন নিধিরাম সর্দার’ নয় : বিচারপতি নিজামুল হক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রেস কাউন্সিল এখন আর ‘ঢাল-তলোয়ারবিহীন নিধিরাম সর্দার’ নয় বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।

তিনি বলেন, এটি আরও গতিশীল করতে কাজ করছে প্রেস কাউন্সিল। শক্তিশালী করা হচ্ছে প্রেস কাউন্সিল ট্রাইব্যুনাল। সংশোধনী একটি আইনের খসড়া সংসদে পাস হলেই এটি আরও শক্তিশালী হবে। এতে আস্থা বাড়বে সাংবাদিক ও সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগকারীদের।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে প্রেস কাউন্সিল আয়োজিত মেহেরপুর জেলা সার্কিট হাউজে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিচারপতি নিজামুল হক।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে কারও অভিযোগ থাকলেই কোর্ট অথবা থানায় মামলার আশ্রয় নেন তারা। ফলে অনেক সময় সাংবাদিকদের হ্যান্ডকাপ ও মাজায় (কোমর) দড়ি বেঁধে আদালতে নেওয়া হয়। এটি বন্ধ করার চেষ্টা করছে প্রেস ইনস্টিটিউট। আগে প্রেস ইনস্টিটিউটে মামলা করলে অভিযোগকারী সেই মামলায় জয়ী হলে শুধু সাংবাদিকদের তিরস্কার করা হতো। সেই আইনটি পরিবর্তন করে জরিমানার বিধান রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘যেহেতু বঙ্গবন্ধু সাংবাদিকদের জন্য এ আইনটি করেছিলেন, সেখানে জেলের কোনো বিধান ছিল না। এখনো সেই বিধান রেখে শুধু জরিমানার বিধান রাখা হয়েছে। আগে ১০ লাখ টাকা জরিমানার বিধান থাকলেও এখন পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রেখে বিলটি সংসদে তোলা হবে। পাস হলে সাংবাদিকদের হয়রানি অনেকাংশে কমবে।’

মতবিনিময় সভায় আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হাসান। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ-আল মামুন।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page