October 11, 2026, 9:20 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরের এমপি নিক্সনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খাদ্য সামগ্রী বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় এমপি নিক্সন চৌধুরীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ভাঙ্গা খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় ব্যবসায়ীদের হাতে এমপি নিক্সন চৌধুরীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দেন ফরিদপুর জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সোবহান মুন্সী।

তিনি বলেন, অসহায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এমপি নিক্সন চৌধুরীর নির্দেশনায় আমরা ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছি। সড়কের উন্নয়নের স্বার্থে ব্যবসায়ীরা তাদের রুটি রুজির স্থান ত্যাগ করেছেন। আমি আশাবাদী জনদরদী এমপি নিক্সন চৌধুরী এসব অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।

এমপি নিক্সন চৌধুরীর সহায়তা পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সেই সঙ্গে পুনর্বাসনের ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।

গত সপ্তাহে ফরিদপুরের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কের দুপাশের শতাধিক দোকান উচ্ছেদের পর চরম হতাশায় পড়ে ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খাদ্য সামগ্রী দিয়ে তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে শতাধিক ক্ষতিগ্রস্ত শতাধিক ব্যবসায়ীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page