October 17, 2026, 4:25 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরের কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি পোস্ট করা ছাত্রলীগ নেতা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের বোয়ালমারীতে কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি পোস্ট করা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিংকে আটক করেছে পুলিশ।

রবিবার বেলা ৩টার দিকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানায়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওহাব সত্যতা নিশ্চিত করে বলেন, শুভ্রদেব ওরফে সুবেদ সিংকে দুপুর ৩টার দিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, শুভ্রদেব শনিবার তার ফেসবুকে কোমরে পিস্তল গুঁজে একটি ছবি পোস্ট করেন। ঘটনাটি মিডিয়ায়ও এসেছে। এতে জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। আমরা তার ওই পিস্তলের বিষয়ে জানতে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি।

তবে এ ব্যাপারে কোনো মামলা হবে কিনা কিংবা শ্রভ্রদেবকে গ্রেপ্তার করা হবে কিনা এ বিষয়টি তাকে জিজ্ঞাসাবাদের আগে বলা যাচ্ছে না বলে জানান ওসি।

ছাত্রলীগের এই নেতা অবশ্য দাবি করেন, তার ওই পিস্তলটি খেলনা বোয়ালমারীর কাটাগড় মেলার থেকে ভাস্তের জন্য খেলনা পিস্তলটি কিনেছি। যাস্ট শখ করে খেলনা পিস্তল মাজায় গুঁজে ছবি তুলে পোস্ট করেছি। এরপর নানাজন নানা কমেন্ট করার পর ছবিটি ডিলিট করে দিয়েছি।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page