September 7, 2026, 4:15 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে অপরাধ প্রতিরোধে মধুখালী থানার বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : ”বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” ও ”অপরাধ নিরসনে বিট পুলিশ আপনার পাশে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ফরিদপুর জেলার মধুখালী থানার আয়োজনে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুকসহ সকল প্রকার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকল ৫ ফেব্রুয়ারী সোমবার বিকাল ৩.৩০ টার সময় ফরিদপুর মধুখালী থানার চরগয়েশপুর ২ নং ওয়ার্ড-চরপুকুরিয়া ১ নং ওয়ার্ডে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিরাজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রওনক হোসেন জন্নু, মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বাবু, কামারখালী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার জসীম শেখ, ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আলমগীর হোসেন, মহিলা মেম্বার মমতাজ খাতুন, বীর মুক্তিযোদ্ধা মছিয়ার রহমান বিশ্বাস, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু সাইদ মোল্লা, চরগয়েশপুর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মালেক বিশ্বাস, সুলায়মান মোল্লা, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাকী মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দগণ। বিট পুলিশিং সভায় জনসাধারণের মধ্যে উন্মুক্ত বক্তব্য রাখেন, নিহত আকাশ শেখের বোন রমিছা খাতুন, খোকন, পিকুল মোল্লা, আব্দুর ছত্তার মোল্লা, মতিয়ার।

চরপুকুরিয়া বিট পুলিশিং সভায় ওসি মোঃ মিরাজ হোসেন বলেন, আকাশ শেখ হত্যা ঘটনায় জড়িত প্রধান আসামি এবং যদি এই হত্যা কান্ডের সাথে আরও খুনি জড়িত থাকলে তাদেরকে পুলিশ ধরবে। তিনি আরও বলেন, আসামিদের গ্রেফতার অভিযান চলমান থাকবে এবং মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতনসহ সমস্ত অপরাধ মূলক কাজের বিরুদ্ধে মধুখালী থানায় পুলিশ বিশেষ আইন শৃঙ্খলা ব্যবস্থা নিবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page