April 13, 2026, 12:37 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ইসরাইলি সেনা প্রত্যাহারে কাজ চলছে : লেবাননের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফিল্মি স্টাইলে হামলায় ২ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের বোয়ালমারীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুজনকে কুপিয়ে জখম করেছে একটি কিশোর গ্যাং চক্র। শনিবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ সংলগ্ন গুয়োতলার মেলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সিফাত শেখ (১৬) ও নিয়ামুল ইসলাম নাঈম (১৫)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সম্প্রতি একটি সংঘর্ষকে কেন্দ্র করে বোয়ালমারী সদর ইউনিয়নের চালিনগর গ্রামের আরাফাত রহমান কোকোর সঙ্গে আহত নিয়ামূল ও সিফাতের দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্বের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছুদিন একে অপরকে ইঙ্গিত করে স্ট্যাটাস দিলেও ১৩ এপ্রিল এমডি হৃদয় নামের একটি ফেসবুক আইডি হতে নিয়ামুল, সিফাত, ও তাদের এক বন্ধুকে লালবৃত্তে চিহ্নিত করে একটি স্ট্যাটাস দেওয়া হয়। এর দুদিন পর হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানান, শনিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে আহতরা বাংলা নববর্ষে গুয়োতলার মেলা দেখে ফেরার সময় পৌর বাস স্ট্যান্ড সংলগ্ন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের গেটে পৌঁছালে আরাফাত, মামুন, মিরাজ, হৃদয়ের নেতৃত্বে ২০-২৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফিল্ম স্টাইলে অতর্কিত হামলা করে। এ সময় হামলাকারিরা চারদিক থেকে ঘিরে বেধড়ক পিটিয়ে নিয়ামুলের মাথা, হাত ও বামপাঁজর এবং সিফাতের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডা. নাদিম বলেন, আহতদের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এরমধ্যে নাঈমের শরীরে গভীর কয়েকটি জখম আছে অপরজনের মাথায় এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন বলেন, হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেছি। পূর্বে কোনো ঘটনা আছে কিনা তা যাচাই করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page