September 21, 2026, 6:02 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে মালিকের ১৮ লাখ টাকার সোনা-হীরা বিক্রি করতে গিয়ে গৃহপরিচারিকা খেল ধরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরে মালিকের বাসা থেকে চুরি করা সোনা ও হীরা দোকানে বিক্রি করতে এসে গ্রেফতার হয়েছেন রেনু আক্তার (৩৬) নামের এক গৃহপরিচারিকা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে ফরিদপুর পৌর শহরের নিলটুলীর স্বর্ণকারপট্টির একটি দোকানে তাকে আটকের পুলিশে দেওয়া হয়। আটক রেনু পৌর শহরের কমলাপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। তার স্বামীর নাম লিটন শেখ।

পুলিশ জানায়, শহরের কমলাপুর এলাকার মো. আব্দুস সালাম খলিফার বাসায় দীর্ঘদিন গৃহপরিচারিকার কাজ করতেন রেনু আক্তার। ধীরে ধীরে তিনি পরিবারের বিশ্বস্ত হয়ে ওঠেন। মাঝে মধ্যেই তাকে বাসায় একা রেখে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় যেতেন।

রোববার বাসার লোকজন বাইরে বেড়াতে যান। ফাঁকা বাসা পেয়ে রেনু আক্তার আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও হীরা চুরি করে পালিয়ে যান। বাসায় এসে এমন পরিস্থিতি দেখে সালামের স্ত্রী পলি আক্তার ফরিদপুরের কোতোয়ালী থানায় অভিযোগ দেন।

মঙ্গলবার বিকেলে শহরের স্বর্ণকারপট্টির নয়ন জুয়েলার্সে চুরি করা ওইসব মালামাল বিক্রি করতে আসেন রেনু আক্তার। মূল্যবান স্বর্ণালংকার ও হীরা দেখে জুয়েলার্সের মালিকের সন্দেহ হয়। তিনি রেনু আক্তারকে দোকানে বসিয়ে রেখে কৌশলে থানায় খবর দেন। তাৎক্ষণিক পুলিশ এসে রেনুকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জাগো নিউজকে বলেন, দোকানির সহযোগিতায় চুরির মালামালসহ গৃহপরিচারিকাকে আটক করা হয়। রেনুর দেওয়া তথ্যে তার ভাড়া বাসা থেকে আরও স্বর্ণালংকার ও হিরা উদ্ধার করা হয়। যা তিনি মাটির নিচে লুকিয়ে রেখেছিলেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ওই গৃহপরিচারিকার কাছ থেকে উদ্ধার স্বর্ণালংকার ও হীরা বাজার মূল্য ১৮ লাখ টাকার বেশি। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গৃহপরিচারিকা রেনু আক্তারকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page