March 27, 2026, 3:54 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এই সভা শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী।

সভা শেষে দ্বিতীয় পর্বে মিলন মেলা ও বার্ষিক প্রীতি ভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার পিএএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহজাহান (পিপিএম সেবা)।

এর আগে সাধারণ সভায় ৮৪ জন সদস্য উপস্থিত হন। সভার শুরুতে ফরিদপুর প্রেসক্লাবের প্রয়াত সদস্য সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল। এরপর গত বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক শেখ মনির হোসেন।

এরপর বিগত বছরের কার্যবিবরণী ও আর্থিক প্রতিবেদনের ওপর উন্মুক্ত আলোচনা শেষে অনুমোদন করা হয়। সাধারণ সভায় আলোচনায় অংশ নেন ফরিদপুর প্রেসক্লাবের ৩ বারের সাবেক সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, সিনিয়র সদস্য আমিনুর রহমান ফরিদ, আতম আমীর আলী টুকু, সাংবাদিক পান্না বালা, সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, রেশাদুল হাকিম, সাবেক সহসভাপতি জাহিদ রিপন, সাইফুল ইসলাম ওহিদ, হারুন আনসারী, বেলাল চৌধুরী, নাজিম বকাউল, সেলিম মোল্যা, আনোয়ার জাহিদ ও ওয়ালী নেওয়াজ বাবু।

এসময় ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সদস্য মফিজ ইমাম মিলন, সাবেক সাধারণ সম্পাদক এসএম তমিজউদদীন তাজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম জিলানী রুনু মঞ্চের সারিতে উপবিষ্ট ছিলেন।

এছাড়া ফরিদপুর প্রেসক্লাবের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম মনির, নির্বাচন কমিশনার এমএ সালাম ও সেবানন্দ বিশ্বাস, সাবেক নির্বাচন কমিশনার মাহফুজ আলম মিলন, সহসভাপতি সঞ্জিব দাস, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, সাবেক সহসভাপতি কামরুজ্জামান সোহেল, ওয়াহিদ মিল্টন, বর্তমান যুগ্ম সম্পাদক মফিজুর রহমান শিপন, কামরুল ইসলাম সিদ্দিকী, আসাদুল হক আসাদ, বিকে সিকদার সজল প্রমুখ উপস্থিত ছিলেন।

সাধারণ সভা শেষে দ্বিতীয় পর্বের মিলন মেলায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক অধ্যাপক এমএ সামাদ প্রমুখ অংশ নেন।

এদিকে ফরিদপুর প্রেসক্লাবের কার্যনিবাহী কমিটির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ ডিসেম্বর। এতে ১৮টি পদের বিপরীতে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার রয়েছেন ৯৯ জন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page