November 26, 2026, 2:50 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনিদের রক্ত ইসরাইলি নেতাদের সফলতার মাপকাঠি : প্রধানমন্ত্রী সাতাইয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মাদ সাতাইয়া বলেছেন, ইসরাইলের নতুন  নির্বাচ নের সম্বাব্য ফলাফল চরমপন্থা ও উগ্রবাদ উত্থানের ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, নির্বাচনে চরম ডানপন্থী উগ্রবাদী ধর্মীয় দলের এগিয়ে থাকা শুধুমাত্র সেখানে উগ্রবাদ উত্থানেরই প্রমাণ দেয়।

গতকাল (বুধবার) পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদর দপ্তর থেকে প্রধানমন্ত্রী সাতাইয়া ইসরাইলের সম্ভাব্য নির্বাচনী ফলাফল সম্পর্কে এই মন্তব্য করেন। তিনি সুস্পষ্ট করে বলেন, আমাদের এই ধরনের কোনো আশা নেই যে, ইসরাইলের নির্বাচন শান্তির জন্য কোনো মিত্রের জন্ম দেবে।

গতকাল ইহুদিবাদী ইসরাইলে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এক্সিট পোলে দেখা যাচ্ছে যে, সাবেক যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র  লিকুদ পার্টি ১২০টি আসনের মধ্যে ৬১ থেকে ৬২টি আসন পেতে যাচ্ছেন।

নেতানিয়াহু ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘ সময় ইসরাইলের প্রধানমন্ত্রী ছিলেন। তার সময় যেমন ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞের মাত্রা বেড়েছিল, তেমনি ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইহুদিদের জন্য অবৈধ বসতি স্থাপন কার্যক্রমও অনেক বেশি সম্প্রসারিত হয়েছিল। পাশাপাশি তিনি অভ্যন্তরীণ দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন যার কারণে তার বিরুদ্ধে মামলার বিচার কাজ চলমান রয়েছে।

 

নেতানিয়াহুর নির্বাচনে সম্ভাব্য বিজয়ের ব্যাপারে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী আরো বলেন, “আমরা এরইমধ্যে তার নীতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছি, তার নীতি সবসময় একই ছিল এবং কখনো তা পাল্টাবে না। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তার নীতির কি প্রভাব পড়বে আমরা তা জানি। নির্বাচনে বিজয়ী হওয়ার কারণে নেতানিয়াহু এবং তার দল সর্বাত্মকভাবে লাভবান হবে কিন্তু ফিলিস্তিনি জনগণের জন্য কোন কল্যাণ বয়ে আনবে না। এতে ফিলিস্তিনি জনগণের অর্থনৈতিক, সামাজিক কিংবা শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ধরনের লাভ নেই।”

মোহাম্মদ সাতাইয়া পরিষ্কার করে বলেন, “একজন ফিলিস্তিনি হিসেবে আমার কাছে নেতা নিয়ে নির্বাচিত হওয়ার কোনো আলাদা অর্থই নেই। ইয়াইর লাপিদ ও নেতানিয়াহু           – আমরা দুজনেরই পরিচয় জানি, তারা দুজন বরং ফিলিস্তিনিদের উপরে অপরাধযজ্ঞ চালাতে প্রতিযোগিতা করে থাকেন। তাদের নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সবসময় ফিলিস্তিনি জনগণকে রক্ত দিয়ে মূল্য দিতে হয়। ফলে ইসরাইলের নির্বাচন আমাদের জন্য কোনো লাভ বয়ে আনে না বরং আমাদের ক্ষতি করে। আমাদের ফিলিস্তিনিদের রক্ত তাদের সফলতার মাপকাঠি হয়ে দাঁড়ায়।”

 

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page