March 28, 2026, 9:40 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনির পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে হামাস যোদ্ধা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দখল করা পশ্চিম তীরে হেবরন শহরে রোববার (৩০ অক্টোবর) আবারও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছেন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্য। নিহত ফিলিস্তিনি একজন হামাস যোদ্ধা ছিলেন বলে দাবি করেছে ইসরায়েল। কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি পত্রিকা হারেৎজ এক প্রতিবেদনে জানানো হয়, নিহত ইসরায়েলির নাম রোনেন হানানিয়া (৪৯)। হেবরনের একটি তল্লাশি চৌকির কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে।

অন্যদিকে ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত ফিলিস্তিনির নাম মোহাম্মাদ আল-জাবারি (৩৫)। গাজার শাসকগোষ্ঠী হামাস নিহত ব্যক্তিকে নিজেদের সদস্য বলে নিশ্চিত করেছে। তিনি হেবরনের বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে তারা।

আগামী ১ নভেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন। যে তল্লাশি চৌকির কাছে ইসরায়েলিকে গুলি করা হয়, সেটির কাছেই কিরাত আরবা বসতি। সেখানে ডানপন্থী একদল ইসরায়েলি বসবাস করেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই এলাকায় আরও সন্দেহভাজনের খোঁজে তারা তল্লাশি চালাচ্ছেন। সংবাদ সংস্থা মাআন জানিয়েছে, এ ঘটনায় নিহত আল-জাবারির ভাইসহ অন্তত তিন ফিলিস্তিনিকে হেবরন থেকে গ্রেফতার করা হয়েছে।

চলতি বছরে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানকে কেন্দ্র করে তাদের সঙ্গে ফিলিস্তিনের মধ্যে সংঘাত বেড়ে চলছে। গত মার্চ থেকে এ পর্যন্ত সেখানে কমপক্ষে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page