September 19, 2026, 10:34 am
শিরোনামঃ
বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি কিশোরের ছুরি হামলায় ৩ ইসরায়েলি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতির ভেতরে এক ফিলিস্তিনি কিশোরের ছুরি হামলায় তিন ইসরায়েলি নিহত হয়েছে। পরে ওই কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। বুধবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বেনিয়ামিন নেয়ানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের কট্টর ডানপন্থী জোটের আইনপ্রণেতাদের শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগে এই হামলার ঘটনা ঘটে।

চলতি বছরের মার্চ মাসে পশ্চিম তীরে অভিযান জোরদার করার পর এটি ছিল ইসরায়েলের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা। গত মার্চ থেকে শুরু হওয়া ওই অভিযানে বহু ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনারা।

রয়টার্সের খবরে বলা হয়েছে, পশ্চিম তীরে একটি অবৈধ ইহুদি বসতির কাছে ফিলিস্তিনি ওই কিশোর তিন ইসরায়েলিকে হত্যা করে। এ ঘটনার প্রশংসা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীগুলো। তাকে নায়ক হিসেবে অভিহিত করে তারা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলার পর গুলিবিদ্ধ কিশোরকে পার্শ্ববর্তী গ্রামের ১৮ বছরের এক তরুণ হিসেবে শনাক্ত করা হয়েছে।

ইসরায়েলি কর্মকর্তারা জানান, ওই কিশোর শিল্পাঞ্চলে ঢুকে ছুরিকাঘাত শুরু করে। সেখানে ইসরায়েল ও ফিলিস্তিন; উভয় দেশের মানুষ কাজ করে। পরে একজন সেনাসদস্য তাকে গুলি করে হত্যা করে।

ওই কিশোরের শিল্পাঞ্চলে কাজ করার লাইসেন্স ছিল এবং সশস্ত্র কোনও গোষ্ঠীর সঙ্গে তার কোনও সংশ্লিষ্টতা ছিল না বলে জানা গেছে।

অধিকৃত পশ্চিম তীরের এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ‘ফিলিস্তিনিরা চিরকাল ইসরায়েলের দখলদারিত্ব মেনে নেবে না। আমরা আমাদের জনগণের অধিকার রক্ষায় পদক্ষেপ নেবো।’ সূত্র: রয়টার্স।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page