November 11, 2026, 2:14 pm
শিরোনামঃ
‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠান শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত ১৫ বছরে সারাদেশে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়ায় নিকটাত্মীয়দের বিরোধে সংঘর্ষে ২০ জন আহত চাঁদপুরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলন ; আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, থাকছেন না প্রভাবশালীদের অনেকেই ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী হুমকির কূটনীতি শুরু করেছে যুক্তরাষ্ট্র : ইরানের প্রেসিডেন্টের মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ 
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি গ্রাম মুছে ফেলার ইসরাইলি হুমকিতে জাতিসংঘের শঙ্কা প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : একজন ইসরাইলি মন্ত্রী একটি ফিলিস্তিনি গ্রাম ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ যে হুমকি দিয়েছেন সে ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভল্কার তুর্ক। তিনি গতকাল (শুক্রবার) জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে দেয়া এক বক্তৃতায় ইসরাইলি মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানান।

তুর্ক বলেন, এটি হিংসা এবং শত্রুতা উদ্রেককারী একটি অকল্পনীয় বিবৃতি। ইহুদিবাদী ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিস সম্প্রতি বলেন, পশ্চিম তীরের হুওয়ারা গ্রামটি মাটির সাথে মিশিয়ে দেয়া প্রয়োজন। ইসরাইলের অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা চার দিন আগে ওই গ্রামে ভয়াবহ তাণ্ডব চালানোর পর ইসরাইলের মন্ত্রী এই বক্তব্য দেন।

উগ্রবাদী মন্ত্রী জোর দিয়ে বলেন, “ইসরাইলকে এটি করতে হবে”। ইসরাইলের এই মন্ত্রী অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি পশ্চিম তীরের বেসামরিক প্রশাসনের বিষয়টি দেখভাল করেন।

গত রোববার রাতে শত শত সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারী হুওয়ারা এবং এর আশপাশের কয়েকটি গ্রামে হামলা চালায় এবং কয়েক ডজন বাড়ি ও গাড়ি আগুনে জ্বালিয়ে দেয়।ওই হামলায় অন্তত একজন ফিলিস্তিনি নিহত ও অপর ৩৯০ জনেরও বেশি আহত হন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এ সম্পর্কে বলেন, “অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি সেখানে বসবাসরত ফিলিস্তিনি জনগণের জন্য একটি ট্র্যাজেডি ছাড়া আর কিছু নয়।”

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page