July 24, 2026, 11:49 pm
শিরোনামঃ
যশোরে ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যশোরের শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযুক্ত আটক ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের গাজা উপত্যকার শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকান্ডে  শিশুসহ ২১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ খবর জানিয়ে বলেছে, নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে।

ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভবনটিতে বিপুল পরিমাণ ডিজেল রাখা হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ওই ডিজেল ভাণ্ডারের কারণে আগুন দ্রুত গোটা ভবনে ছড়িয়ে যায়।তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তা জানার জন্য তদন্ত চলছে বলে হামাস জানিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) রাতে ছড়িয়ে পড়া এ আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপণ কর্মীদের এক ঘণ্টার বেশি সময় লেগেছে। নিহত ব্যক্তিদের দেহ পুড়ে অঙ্গার হয়ে গেছে এবং তাদর বেশিরভাগকেই আর চেহারা দেখে শনাক্ত করা সম্ভব নয়।

আল জাযিরার একজন সংবাদদাতা দাবি করেছেন, ভবনটির একটি বাসায় জন্মদিনের পার্টির জন্য মোমবাতি জ্বালাতে গিয়ে আগুনের সূত্রপাত হয়েছে। বিশেষ মোমবাতি থেকে নিক্ষিপ্ত আগুন যেকোনোভাবে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে এরপর একটি বিস্ফোরণের মাধ্যমে গোটা ভবনে ছড়িয়ে যায়।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ ঘটনায় শোক প্রকাশ করে ফিলিস্তিনে একদিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন। তীব্র ঘন বসতিপূর্ণ গাজা উপত্যকায় মোট ২৩ লাখ মানুষ বসবাস করেন যাদের বেশিরভাগই থাকেন আটট শরণার্থী শিবিরে যেগুলোর মধ্যে জাবালিয়া অন্যতম। গাজা উপত্যকার ওপর ২০০৭ সাল থেকে জল, স্থল ও আকাশপথে কঠোর অবরাধ আরোপ করে রেখেছে।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page