August 27, 2026, 10:56 pm
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের নাবলুসে কুরআন অবমাননা করেছে উগ্র ইহুদিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দখলদার ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা পশ্চিম তীরের নাবলুসে পবিত্র কুরআন অবমাননা করেছে।

আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, একজন উগ্র ইহুদিবাদী জর্ডান নদীর পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে উরিফ উপশহরের একটি মসজিদ থেকে কুরআন নিয়ে এসে মসজিদের সামনে দাঁড়িয়ে তা ছিন্ন-ভিন্ন করে রাস্তায় ছুড়ে মারে। এ সময় তার সঙ্গে কুকুর ছিল। এক ভিডিও ফুটেছে এ চিত্র দেখা গেছে।

কুরআন অবমাননাকারী ব্যক্তি মুখোশধারী ছিল এবং তার সঙ্গে থাকা অপর মুখোশধারী ব্যক্তিরা দাঁড়িয়ে কুরআন অবমাননার দৃশ্য দেখছিল। উরিফ এলাকায় মুসলমানদের ওপর উগ্র ইহুদিবাদীদের হামলার সময় এই ঘটনা ঘটে।

কুরআন অবমাননাকারী ব্যক্তি সেখানে একটি স্কুলের বিভিন্ন ক্লাসরুম ভাংচুরের পাশাপাশি বিভিন্ন ঘর-বাড়ি ও মসজিদে আগুন দেওয়ার চেষ্টা চালায়।

গত বুধবার একদল উগ্র ইহুদিবাদী উরিফ এলাকায় ব্যাপক হামলা চালায়। এ সময় ইসরাইলের নিরাপত্তা বাহিনী কোনো বাধা দেয়নি বলে ইসরাইলের মানবাধিকার সংস্থা ‘ইয়েশ দিন’ জানিয়েছে। এছাড়া এই ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

আজকের বাংলা তারিখ



Our Like Page