March 31, 2026, 8:39 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের পশ্চিম তীরে দেয়াল তুলতে চায় ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলে প্রায় ১০০ কিলোমিটারজুড়ে কংক্রিটের দেয়াল নির্মাণের পরিকল্পনা করছে। এর আগে সেখানে কাঁটাতারের বেড়া ছিল।

এরই মধ্যে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বিষয়টির অনুমোদন দিয়েছেন বলেও জানা গেছে। ফিলিস্তিনের দাবি, পশ্চিম তীরকে চিরতরে দখলে নিতেই এমন পরিকল্পনা করছে তেল আবিব।

সোমবার (২৮ নভেম্বর) ওয়াশিংটনভিত্তিক সংবাদমাধ্যম আল-মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে প্রায় ১০০ কিলোমিটার জুড়ে ২০ বছর আগে নির্মিত কাঁটাতারের বেড়ার পরিবর্তে কংক্রিটের দেয়াল নির্মাণের পরিকল্পনা করছে ইসরাইল।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ গেল ১৪ নভেম্বর দেয়াল তোলার বিষয়টিতে অনুমোদন দিয়েছেন। আগামী মাসেই এর নির্মাণকাজ শুরু হতে পারে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ইসরাইলি প্রশাসনের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৬৭ সালে নির্ধারিত সীমানা বরাবর এই দেয়াল নির্মাণ করা হবে। যদিও ২০০৪ সালে আন্তর্জাতিক বিচারিক আদালত এ ধরনের দেয়াল নির্মাণ সম্পূর্ণ অবৈধ বলে রায় দেন।

বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ এই সীমানাপ্রাচীর নির্মাণের মূল উদ্দেশ্য পশ্চিম তীরের জন্য নতুন সীমানা নির্ধারণ করা। এর মধ্য দিয়ে পশ্চিম তীরের প্রায় সাড়ে ১২ শতাংশ জমি কেড়ে নেয়া হতে পারে। মূলত ভূমি দখল এবং পশ্চিম তীরের বিশাল অংশ ইসরাইলের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই তেল আবিব নতুন করে এই দেয়াল তৈরির পরিকল্পনা করছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

যদিও এ বিষয়ে তেল আবিরের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page