October 15, 2026, 8:36 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রদর্শন করে নৌমহড়া চালাল ইরানের আইআরজিসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করতে ইরানের উত্তর ও দক্ষিণাঞ্চলের পানিসীমায় মহড়া চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌশাখা। একইসঙ্গে এই মহড়ার মাধ্যমে নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি ইহুদিবাদী ইসরাইল সরকারের নির্দয় ও পাশবিক নির্যাতনের নিন্দা জানানো হয়েছে।

আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি বলেছেন, ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে কাস্পিয়ান সাগর, পারস্য উপসাগর ও ওমান সাগরে মহড়া চালিয়েছেন তার বাহিনীর নাবিকরা। তিনি বলেন, সিরিয়া, লেবানন, ইয়েমেন, ইরাক ও পূর্ব এশিয়ার আরো কয়েকটি দেশসহ গোটা মুসলিম বিশ্বের বিভিন্ন বন্দরে একই সময়ে নৌপ্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রিয়ার অ্যাডমিরাল তাংসিরি আরো বলেন, আইআরজিসি এবং স্বেচ্ছাসেবী বাসিজ বাহিনীর ২,৭০০’র বেশি নৌযান এই প্যারেডে অংশ নিয়েছে। তিনি বৃহস্পতিবার তেহরানে আরো বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বিশ্বের ১২০ দেশের জনগণ ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করতে দেশটির পতাকা উত্তোলন করেছেন।এমনকি ব্রিটেন এবং ইউরোপীয় দেশগুলিতেও ফিলিস্তিনি পতাকা ওড়ানো হয়েছে।

আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার বলেন, ফিলিস্তিনি জনগণ নির্যাতিত হলেও আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকার কারণে তাদের অন্যরকম শক্তি রয়েছে। এ বছর বিশ্বব্যাপী ফিলিস্তিনি জনগণের প্রতি যে সমর্থন ও সংহতি প্রদর্শন করা হচ্ছে তা অভূতপূর্ব বলেও তিনি মন্তব্য করেন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page