October 13, 2026, 9:40 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনে গণহত্যা ; ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিল বাংলাদেশের ওলামা মাশায়েক আইম্মা পরিষদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ‘ফিলিস্তিনে নিরীহ জনগণের ওপর ইসরায়েল বাহিনীর প্রতিবাদে বাংলাদেশ দৃশ্যমান কোনো প্রতিবাদ করেনি। মুসলিম প্রধান দেশগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। অথচ অমুসলিম দেশগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে জোরালো ভূমিকা রেখেছে। তুরস্কসহ বহু দেশ ইসরায়েলি পণ্য বয়কট করেছে। মুসলিম জাতির বিজয়ের জন্য এখন ঐক্য জরুরি। সেটা দেশ বা বিদেশের যেকোনো বিষয় হোক।’

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল নয়টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন ইসলামী ব্যক্তিত্ব ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা চেয়ারম্যানের শায়খ আহমাদুল্লাহ।

মসজিদুল আকসার পবিত্রতা রক্ষা, স্বাধীন ফিলিস্তিনের স্বকীয়তা রক্ষা ও দখলদার ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মুসলিম উম্মাহর করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদ।

সেমিনারে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা চেয়ারম্যানের শায়খ আহমাদুল্লাহ বলেন, মুসলমানদের দাবি আদায় করতে হলে ভিন্ন ভিন্ন অবস্থান থাকলে কোনো দিনই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারা যাবে না। সেটা জাতীয় বা আন্তর্জাতিক যেটাই হোক না কেন।

ফিলিস্তিন ইস্যুতে লজ্জিত জানিয়ে আহমাদুল্লাহ বলেন, বাংলাদেশে দৃশ্যমান কোনো প্রতিবাদ করেনি। এখন দেরিতে হলেও তা শুরু হয়েছে। তবে এ আন্দোলন আরও জোরালো করতে হবে। আর মনের মধ্যে মসজিদুল আকসার প্রতি সবসময় টান অনুভব করতে আমি সিদ্ধান্ত নিয়েছি অফিসে মসজিদুল আকসার ছবি টানাবো। এটা যখনই দেখবো, তখন যাতে আকসার প্রতি ভালোবাসা তৈরি হয়। বাচ্চারা মসজিদুল আকসার সম্পর্কে জানতে পারে।

ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে আহমুল্লাহ বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ ইসরায়েলি পণ্য বয়কট করেছে। যা আমাদের দেশে হয়নি। মুদি দোকানে ইসরায়েলি পণ্য বয়কটের তালিকা টানিয়ে দিয়ে এটা কার্যকর করা যেতে পারে।

সেমিনারে জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের সহ-সভাপতি গাজী আতাউর রহমান, জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান, ইসলামি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

সেমিনারে চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমসহ দেশের বিভিন্ন ইসলামিক বক্তারা উপস্থিত ছিলেন। ক্রমান্বয়ে তারা বক্তব্য দেন।

চলতি বছেরর ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের ওপর হামলা শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ৮ হাজারের বেশি শিশু রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page