March 27, 2026, 3:19 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ বাদে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মুজিব সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

ফরিদপুর জেলা ইমাম কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইমাম কল্যাণ ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ।

এ সময় তারা বলেন, চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

মাওলানা কেয়ামত আলীর সভাপতিত্বে বক্তারা দাবি তোলেন, সরকারিভাবে এই হামলা নিন্দা জানাতে হবে। দীর্ঘদিন ধরে ইসরাইলি

বাহিনী ফিলিস্তিনি জনগণের ওপর বর্বরচিত হত্যা নির্যাতন চালিয়ে আসছে। ফিলিস্তিনির মুসলিম জনগণের পক্ষে সমগ্র মুসলিম জাহানের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

এই কর্মসূচিতে বক্তব্য দেন- ফরিদপুর জেলা ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি মাওলানা মনসুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতি মাহমুদ হাসান ফায়েক, সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা কবির আহাম্মদসহ অনেকে।

সভা শেষে মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page